নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দুর্গা পুজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতনী ধর্মালম্বীর শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন গৌরিবরদী রঞ্জিত মাস্টারের পূজা মন্ডপের সামনে এ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
এ সময় উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র, সাধারণ সম্পাদক নয়ন বর্মন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আতিক হাসান লেলিন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ডালিম সিকদার, আওলাদ, নিপুন, সাইফুল সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানা, করিম রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন