মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ–৩ আসেনর সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার সকালে সোনারগাঁও উপজেলা বিএনপির ব্যানারে বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ সভাপতি আলী আজগর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে এ ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা ,ডাক্তার মিজানুর রহমান, মোশাররফ হোসেন মেম্বার, আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, গিয়াস উদ্দিন, যুবদল নেতা করিম রহমান, সোহেল রানা, রাকিব হাসান, আরিফ হোসেনসহ সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
এর আগে শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে সোনারগাঁও উপজেলা প্রশাসনের সাথে সাংসদ আজহারুল ইসলাম মান্নান শহীদ ভেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত দিন