শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের বারদী ছটাকিয়া ঘাট হতে নাকুরিয়া হাট পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে।
শনিবার বিকেলে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পসভ. আশরাফুজ্জামান, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি প্রমুখ।
এসময় বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কার্যালয়ের আওতায় বারদী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে টিআর কাবিটা প্রকল্পের আওতায় ১৯শ ২০মিটার সড়কের এ নির্মাণ কাজ শুরু হয়।
আপনার মতামত দিন