বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন  সরকার ওয়াদা লঙ্ঘন করেছে- শফিকুর রহমান মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে প্রধান আসামি সাদ গ্রেপ্তার

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলার আয়োজন 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বর্তমানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের করে আনতে দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে নগরীর আমলাপাড়ায় নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিল্লাল হোসেন রবিন বলেন, “বর্তমানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। নব্বইয়ের দশকে ছাত্রজীবনে আমরা শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখতাম, আর এখনকার ছেলে-মেয়েরা মাথা নিচু করে মোবাইল চালায়। এ আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করে আনতে হবে। মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে। দাবা আমাদের ধৈর্য ও চিন্তাশক্তি বাড়ায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “দাবা শুধু একটি খেলা নয়, এটি ধৈর্য, কৌশল ও দূরদর্শিতার অনন্য শিক্ষা। জীবনের মতোই এখানে প্রতিটি চাল ভেবেচিন্তে দিতে হয়। একটি ভুল সিদ্ধান্ত পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দাবার বোর্ডে রাজাকে বাঁচানো যেমন লক্ষ্য, তেমনি জীবনের বোর্ডে সততা ও ধৈর্য ধরে রাখাই সবচেয়ে বড় জয়।”
নাহার চেস একাডেমির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, অনুষ্ঠানে না এলে তিনি বুঝতে পারতেন না যে, একাডেমিটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, জাতীয় দাবাঙ্গণে নতুন নতুন কৃতি দাবাড়ু তৈরিতে নাজমুল হাসান রুমি ও নাহার চেস একাডেমি জেলার মুখ উজ্জ্বল করছে।
জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবানুরাগী অ্যাডভোকেট আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং চিকিৎসক ডা. ফারহানা রায়হান খেয়া।
অনুষ্ঠানের আলোচনা শেষে নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে দাবাড়ুরা পুরস্কার গ্রহণ করে। তাদের মধ্যে ছিলেন বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য,রূপান্তর সৌর, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ ,রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা।
অনুষ্ঠানে সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রূপান্তর সৌর। এছাড়া নাহার চেস একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডা. ফারহানা রায়হান খেয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD