সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে ভাষা দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত 

 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জাগ্রত ৯৪ ও সোনারগাঁও প্রেস ক্লাব এর মধ্যে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১ টায় সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে এ ক্রিকেট ম্যাচে জাগ্রত ৯৪ টসে জিতে  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে।

জাগ্রত ৯৪ এর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান ৭৭ রান, শাজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা ৪৪ রান ও সেলিম ৩১ রান করেন। সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিক মসিউর রহমান ৪ ওভার বল করে ৪/২ উইকেট পায়। ১৯৬ রানের টার্গেট নিয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিক মসিউর রহমান মারমুখী ব্যাটিং করলে  জয়ের দিকে এগিয়ে যায় সোনারগাঁও প্রেস ক্লাব। মসিউর রহমান ৭০ রান করে রান আউট হয়ে গেলে সোনারগাঁও প্রেস ক্লাবের হার নিশ্চিত হয়ে যায়। সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিক  সুমন ২৩ রান, সুজন ২২ রান, রবিউল ১১ ও মাজহারুল ১০ রান করে।

সোনারগাঁও প্রেস ক্লাব নির্ধারিত ২০  ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয়। জাগ্রত ৯৪ এর ইঞ্জিনিয়ার মাসুম ২ টি, মনির মোল্লা, সেলিম,জনি ও জুয়েল ১ টি করে উইকেট পায়। জাগ্রত ৯৪ দল ৩৩ রানে জয় লাভ করে।

খেলায় ভালো পারফরম্যান্স দেখিয়ে বিজয়ী দলের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সেরা  খেলোয়াড় নির্বাচিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD