শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ পরিবেশের ক্ষতির দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁও বিএনপি বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

ইচ্ছাশক্তি আর মেধার জোড়ে নিজের স্বপ্নপূরণ করলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান ফাতেমা করিম মীম। সব বাধা পেরিয়ে তিনি অর্জনে যুক্ত করলেন এমবিবিএস পাসের নতুন পালক, হয়ে উঠলেন পুরো এলাকার অনুপ্রেরণা।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের রেজাউল করিম রাজা ও মুক্তি আক্তার দম্পতির তিন সন্তানের মধ্যে মীম দ্বিতীয়। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা মীম ছিলেন অত্যন্ত বইপ্রেমী ও কৌতূহলী। মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর এইচএসসিতেও পান জিপিএ-৫। এরপর ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে সফলতার সঙ্গে শেষ করেন এমবিবিএস।

বুধবার সকালে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেলে আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্য ও স্বজনরা।

মেয়ের এই অনন্য অর্জনে আবেগাপ্লুত বাবা রেজাউল করিম রাজা জানান, তাঁর মেয়ে ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী ছিল। আজ মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি হওয়ায় একজন বাবা হিসেবে তাঁর আনন্দের শেষ নেই।

গর্বিত মা মুক্তি আক্তার বলেন, মীম ছোটবেলা থেকেই পড়ার প্রতি ভীষণ অনুরাগী ছিল। সময় পেলেই সে বইকে আপন করে নিত। সন্তানের এই একাগ্রতাই আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে উল্লেখ করে তিনি মেয়ে যেন একজন সৎ ও মানবিক চিকিৎসক হতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সদ্য চিকিৎসক হওয়া ফাতেমা করিম মীম তাঁর এই সাফল্যের পেছনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের নিরলস সমর্থন এবং শিক্ষকদের পথপ্রদর্শন ছাড়া এই কঠিন পথ অতিক্রম করা সম্ভব হতো না। ডাক্তারি কেবল একটি ডিগ্রি নয়, এটি মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব উল্লেখ করে তিনি আরও জানান, সারাজীবন যেন সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিষ্ঠার সঙ্গে নিয়োজিত রাখতে পারেন, সেটাই তাঁর মূল লক্ষ্য।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD