বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ট্রাক চাপায় ট্রাক চালক নিহত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর ঢালে দুই ট্রাকের মাঝে পরে এক ট্রাক চালক নিহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ট্রাকচালকের নাম, মো. নজরুল ইসলাম (৪০)। সে বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানার ছাতিয়াগাড়ি গ্রামে নাছির উদ্দিনের ছেলে।

ট্রাকের হেলপার মো. বুলবুল আহমেদ জানান, সোনারগাঁওয়ের মেঘনা ব্রিজের ঢালে আমাদের ট্রাক সাইডে দাঁড়ানো ছিল। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন নজরুল ইসলাম। এসময় দুই ট্রাক রেষারেষি করে যাওয়ার সময় উভয় ট্রাকের মাঝখানে পড়ে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD