বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট ইসলামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেড নামের একটি কোম্পানির জমি জোরপূর্বক দখল করে সীমানা প্রচীর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের সিকিউরিটি হেড ইনচার্জ মো. নূর হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীকে আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে একই জমির কাগজপত্র জাল জালিয়াতির অভিযোগে আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার কপি আব্দুল্লাহহেল বারীর স্থায়ী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন খিলক্ষেত থানায় প্রেরণ করেছে আদালত।

জানা যায়,উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারী এক বিঘার বেশি সম্পত্তি রেকর্ড করে নেয়। এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের সত্যতা পেয়ে গত ১৭মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোনায়া জারি করে। সম্প্রতি ঈদ উল আযহার ছুটিতে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকার সুযোগে পুনরায় ওই জমি দখল নিতে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করে। এছাড়াও দখলে নেওয়া জমিতে একটি শেড গোডাউন হিসেবে একজন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। বর্তমানে সেই শেডটি ওই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবহার করছেন।

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দেওয়ার হলেও সাড়া মেলেনি।
আনন্দ শিপইয়ার্ডের এজিএম তাজুল ইসলাম বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা নাই। স্থিতিবস্থা বজায় রাখ্রা নির্দেশ দিয়েছে। তবে নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে গেছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) রতন বৈরাগী বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD