বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানিতে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন দূষণের অভিযোগ তুলে নারী ও শিশুদের ব্যবহার করে মানববন্ধন থেকে কোম্পানিতে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে হাড়িয়া এলাকায় হামলা চালিয়ে কোম্পানির মূল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কোম্পানির সাইনবোর্ড, চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা হয়। এসময় কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।

এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। তবে কোম্পানি কতৃপক্ষ দাবি করেছেন, ঝুট ব্যবসা না দেওয়ার কারনে মানববন্ধনের নামে এ হামলা করা হয়।

জানা যায়, কোম্পানির ব্যাবসা নিয়ন্ত্রনের জন্য ওই ইউনিয়নের বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন, মজিবুর রহমান ও দিলারা বেগমের নেতৃত্বে লোকজন নিয়ে মঙ্গলবার বিকেলে আমান সিমেন্ট কোম্পানির প্রধান ফটকের সামনে সাজানো মাবন্ধবন্ধন করে। এক পর্যায়ে তারা লোকজন নিয়ে প্রধান ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কোম্পানির ভেতরে তান্ডব চালায়। এক পর্যায়ে লোকজনের হামলা থেকে রক্ষা পেতে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অফিস থেকে বের হয়ে নিরাপদে সরে যান। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান সোনারগাঁও নিউজকে জানান, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর বিএনপি নেতা গাজী আওলাদ হোসেনসহ একটি মহল তাদের নিজেদের ব্যাবসায়িক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিত ভাবে নারী ও শিশুদের ব্যবহার করে এ আন্দোলন করছেন। তারা এলাকাবাসীকে ইন্ধন দিয়ে এ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি আরো জানান, সাজানো মানববন্ধনের নামে কোম্পানির মূল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা লুট করেছে। হামলার ভয়ে কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে সরে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

অভিযুক্ত বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন বলেন, আমান গ্রুপের শব্দ দূষণ ও ভূকম্পনের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বার বার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি। রমজান মাসে এ শব্দ দূষণ ও ভূকম্পনে এ এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ আন্দোলনে নেমেছেন। তবে উত্তেজিত লোকজন হামলা করেছে।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ সোনারগাঁও নিউজকে বলেন, মানববন্ধনের নামে একটি কোম্পানিতে হামলা ও লুটপাট খুবই দুঃখজনক। তবে হামলার বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD