বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না–অধ্যাপক মো. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নক কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ইষাণির্¦ত হয়ে একে অপরের বিরুদ্ধে অপ প্রচার করছেন। এতে বিএনপি দূর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোন প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁও পৌরসভা  যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও পৌরসভা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,  পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD