মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জামপুরের মালিপাড়া গ্রামে
জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিল্টন।
এ সময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারসহ জামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন মাদকমুক্ত জামপুর গড়ি—সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি।
আপনার মতামত দিন