মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা করে আসামী ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী ছিনিয়ে নেওয়ার এ অভিযোগ আসামীর স্বজনদের বিরুদ্ধে। শনিবার দুপুরে রূপগঞ্জের যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।

ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও দুপুর দেড়টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনিয়ে দেওয়া আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আহত সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন রোববার সকালে বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. আমিনের বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভূক্ত আসামী মো. আমিনের অবস্থান জানতে পারে পুলিশ। পরে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগ সাদা পোষাকে শনিবার দুপুরে কাঁচপুর সিনহা ওপেক্স গার্মেন্টের সামনে অভিযান চালিয়ে মো. আমিনকে গ্রেফতার করে দেহ তল্লাশী করে। তল্লাশী শেষে পুলিশ ভ্যানে উঠানোর সময় কৌশলে আমিন ভ্যান থেকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে আমিনকে পুনরায় গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। এসময় মো. আমিনের নেতৃত্বে তার স্বজন হাফিজউদ্দিন, বিনা বেগম, আছমা বেগম, আউয়াল, শরীফ আরমানসহ ১০-১২জনের একটি দল লোহার রড ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে। এসময় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করে। এসময় হামলাকারীরা একটি ওয়াকিটকি ওয়ারলেস, ইস্যুকৃত ওয়ারেন্টের কাগজ ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলিশ কর্মকর্তা মেরাজুল ইসলাম সোহাগের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এদিকে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টার পার হয়ে গেলেও ওয়ারেন্টভূক্ত আসামীসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ছিনিয়ে নেওয়ার আসামীসহ ওয়াকিটকি ওয়ারলেস, ইস্যুকৃত ওয়ারেন্টের কাগজ ও মোবাইল সেট উদ্ধারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD