সোনারগাঁও নিউজ
১৫ অক্টোবর ২০২৬ , ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া ৪ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত ২ টায় বাড়ির গৃহকর্তার শ্যালক রিয়াজ ও বৃহস্পতিবার ভোরে গৃহকর্তা শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তার (৩০) মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।











