সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

বঙ্গবন্ধুর  জন্মদিনে সোহাগ রনির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন  করা হয়েছে।
শুক্রবার  সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনির উদ্যোগে মোগরাপাড়া  বাজার এলাকায় এ দোয়া মাহফিলের  আয়োজন  করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি  শাহ জামাল তোতা,   সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামীলীগ নেতা  আলমগীর,মোঃ কামাল হোসেন, নাঃগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান পিঞ্জর, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম বিজয়, সোনারগাঁও উপজেলা  স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সজল, সোনারগাঁও সরকারি কলেজর  ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক অর্নি আলম, সঞ্জয় চন্দ্র, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি: মোঃ মাসুম বিল্লাল প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ খলিল মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ, জিহাদ, জাহিদসহ
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সর্বস্তরের মাঝে তোবারক বিতরন করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD