বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

কাঁচপুরে ফুটপাতে অবৈধভাবে চাঁদাবাজিকালে ১ চাঁদাবাজ গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ
র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাজার এলাকায়  শুক্রবার বিকেলে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা কাঁচপুর এলাকায় ফুটপাতে অবৈধ ভাবে দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোঃ মনির হোসেন (৪৫) নামের এক চাঁদাবাজকে চাঁদাবাজি টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার (এএসপি) সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার মৃত আব্দুল আজীজ এর ছেলে মোঃ মনির হোসেন আর্থিকভাব লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত কাঁচপুর বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা হারে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।র‌্যাব এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদাবাজির নগদ ১৩ হাজার টাকা। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD