শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে রাষ্ট্রগঠনের লক্ষ্যে বিএনপির সমাবেশ  ও র‍্যালি 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাবেশ  ও র‍্যালি বের করা হয়।

শনিবার বিকেলে উপজেলার শিল্পনগরী কাঁচপুর বালুর মাঠ এ সমাবেশের আয়োজন করে সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা ও অঙ্গ সংগঠন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  সাবেক প্রতিমন্ত্রী  মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম , যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি  আল মুজাহিদ মল্লিক,  সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বিএনপি নেতা ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল,  পৌর বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ।
সমাবেশে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি কাঁচপুরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD