সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

কাচঁপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসি’র কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই ইলেকট্রিক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় মেগা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক শাখায় এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। তিনি জানান, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহতের খবর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। তাদের বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষিপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, উপজেলার কাচঁপুর এলাকায় অবস্থিত মেগা কমপ্লেক্সে দুপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ করার সময় তুহিন ও রাফি নামের দুই শ্রমিক কম্প্রেসার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’জন নিহতের খবর শুনেছি। এবিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD