বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করতে আওয়ামী লীগের  বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করার লক্ষে বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর উপজেলার মোগরাপাড়া এলাকার সাবেক সংসদ সদস্য  আব্দুল্লাহ আল-কায়সার এর নিজ বাড়িতে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ এর উদ্যাগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত বিএনপির নৈরাজ‍্য সন্ত্রাস,জঙ্গিবাদ
অপরাজনীতি, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৩ অক্টোবর কাঁচপুরে  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বর্ধিত ও প্রস্তুতি সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুইঁয়া সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ সদস্য  ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল-কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক আশফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো. সোহাগ রনি, মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা গাজী মুজিবর রহমান, এডভোকেট ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুর জাহান, কোহিনূর ইসলাম রুমা, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ, আরিফুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD