শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

অ্যাম্বোলেন্সে অক্সিজেন সিলেন্ডারে করে পাচারকালে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিনব কৌশলে অ্যাম্বোলেন্সের অক্সিজেন সিলেন্ডারে করে পাচারকালে প্রায় ২কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে মেঘনা টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওয়াইকন এলাকার উত্তর নিলা আমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে মো. ইসহাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই পঙ্কজ কান্তি সরকার ও মো. ইমরান আহম্মেদসহ ১০-১২জনের পুলিশের একটি দল সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় তল্লাসী বসে। কক্সবাজার থেকে নারায়ণগঞ্জগামী একটি অ্যাম্বোলেন্স (ঢাকা মেট্রো-ছ -৭১-২২৬৬) গতিরোধ করে তল্লাসী করে। এক পর্যায়ে অক্সিজেন সিলিন্ডারে অভিনব কৌশলে বিশেষ উপায়ে রাখা ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় গাড়ীতে থাকা মো. ইসহাক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইসহাক একজন পেশাদার মাদক কারবারী। মাদক ব্যবসায়ের কৌশল হিসেবে অ্যাম্বোলেন্স ব্যবহার করে। প্রতি সপ্তাহে সে অ্যাম্বোলেন্স করে মাদক পাচার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD