নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করে।
শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁ প্রেস ক্লাবসহ সর্বস্তরের জনগণ।
পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসরিন সুলতানা ঝরা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, জাকির হোসাইন, ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসুচি পালন করেন।
আপনার মতামত দিন