বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

কাচঁপুরে বিএনপি নেতা আজিজুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর কিউট এলাকায়  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁও) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক আজিজের নেতৃত্বে এনবিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান ও  সরকারের সমালোচনা  করে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার পদত্যাগ দাবী করেন।
মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে আজিজুল হক আজিজ
বলেন, অবিলম্বে দেশর এই  দুর্বিষহ পরিস্থিতি থেকে দেশ ও দেশের মানুষকে বাচাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবি তোলেন এবং দ্রব্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান ও মানুষের ক্রয়ক্ষমতার ভিতর  নিয়ে আসার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম সরকার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সরকারি তোলারাম বিশ্ব বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সোনারগাঁও থানা যুবদল নেতা পলাশ বিশ্বাস, বাবু, আব্দুর রহিম, ছাত্রদল নেতা ওমর ফারুক, সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের শতশত নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD