বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জামপুরে প্রচারণার শেষ দিনে মেম্বার প্রার্থী মনির হোসেনের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনার শেষ দিন ছিল শুক্রবার। প্রচারনার শেষ দিনে উপজেলার জামপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড’র মেম্বার প্রার্থী ফুটবল প্রতীকে মনির হোসেন তার নির্বাচনী এলাকায় শত শত নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিশাল শোডাউন করেছেন।

২৮ নভেম্বর রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসীর আস্থাভাজন ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেম্বার প্রার্থী ওই ওয়ার্ড’র যুবলীগের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন।

শুক্রবার সকালে মেম্বার প্রার্থী মনির হোসেনের সাথে শোডাউনে অংশ নেন শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আল মুজাহিদ মল্লিক। এসময় শতশত নেতাকর্মী ও সমর্থকরা মনির হোসেনের ফুটবল প্রতিকের ভোট চেয়ে শ্লোগানে শ্লোগানে মালিপাড়া, কাঠারিয়া, মাহামুদপুর ও বশিরগাঁওসহ অন্যান্য এলাকার ভোটারদের মনে প্রাণচাঞ্চল্যতার সহিত মুখরিত করে তুলে।

শোডাউন শেষে মেম্বার প্রার্থী মনির হোসেন বলেন, আমার নির্বাচন করার পিছনে কোন স্বার্থকতা নেই, সবসময় বিপদে-আপদে এ এলাকার মানুষদের পাশে থাকতে চেষ্টা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।

শিল্পপতি ও সমাজ সেবক আল মুজাহিদ মল্লিক বলেন, মনির হোসেন একজন ভালো মানুষ। তার ভেতরে কোন লোভ বা প্রতিহিংসা কাজ করেনা। মনির হোসেন মেম্বার নির্বাচিত হলে এই ওয়ার্ডবাসীর কল্যাণ’ই হবে বলে আমার বিশ্বাস।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD