শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের কোনো ঠাঁই হবে না- এমপি আজহারুল ইসলাম মান্নান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসন এলাকায় চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী দেশে আর কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। ফলে আজ থেকেই এ আসনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।
সোমবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে ১ম দিনের অফিসকালে সরকারি সকল দপ্তরের প্রধান, প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
এমপি মান্নান প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে জনগণের স্বার্থে চিহ্নিত চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বলেন,যারা এসব অপরাধীদের পক্ষে তদবির করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবনির্বাচিত এমপি আরও বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তরে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে দুপুরে সোনারগাঁও উপজেলার অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মজুরির নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এ সময় এমপি মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,  পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, শহীদ সরকার, হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD