বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সাংবাদিকের ভাগিনা সুমন দত্তের পরলোক গমন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি অসিত কুমার দাসের ভাগিনা ও সোনারগাঁও পৌর যুবলীগের সহ সভাপতি সুমন দত্ত (৪৪) পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন।
মঙ্গলবার দুপুরে  কিডনি রোগে আক্রান্ত থেকে ব্রেইনস্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেছেন।
মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলার উদ্ধবগঞ্জ মহা শ্বশানে  তার শেষ কার্য সম্পন্ন করা হয়।
সুমন দত্তের মামা অসিত কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে আমার ভাগিনার দুটি কিডনি’ই অকেজো ছিলো। তাকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিলো। চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে সে ব্রেইনস্ট্রোক করে মৃত্যুবরণ করেছে।
সুমন দত্তের মৃত্যুতে নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকবৃন্দ, সামাজিক সংগঠন ষোলোআনার পরিবার, সোনারগাঁও নিউজ পরিবার এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD