শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জামপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মনির হোসেন,  জামপুর প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায়  ১২শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার বিকেলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনে উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে শাড়ি, লুঙ্গি, সেমাই চিনি, গুড়ো দুধ ও তেল দেওয়া হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া।
মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মামুন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিরউদ্দিন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান লিটন, সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, ডা. লায়ন আবদুল্লাহ আল মামুন, তালতলা ফাড়ি পুলিশের এস আই রাজু মিয়া। অনুষ্ঠানে অসহায় পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০জনকে ছাগল প্রদান করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD