সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

জামপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীসহ ৩ বাড়িতে ডাকাতি 

নিজস্ব  প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

ডিবি পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রবাসীসহ ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়ার গ্রামের দুবাই প্রবাসী ছানাউল্লার বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে মঙ্গলবার রাত ১ টার দিকে ২৫-৩০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতদল ঘরের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লাখ, কয়েকটি মোবাইল ফোন ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে একই এলাকার বিদ্যুৎ ও হাসেমের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

প্রবাসী ছানাউল্লাহ জানান, দুই সপ্তাহ আগে দুবাই থেকে আমি দেশে এসেছি। মঙ্গলবার  রাত ১ টার দিকে মুখোশধারী ২৫ – ৩০ জন লোক গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে সবাইকে অস্ত্রেও মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন  জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD