শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগগঞ্জ-৩ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল নির্বাচন থেকে সরে দাড়ালেন।

সোমবার বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের  প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারকে পূর্ন সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

সংবাদ সম্মেলনে তার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের স্বতন্ত্র প্রার্থী এএইচ এম মাসুদ দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশকে সম্মত রাখতেই আমার এ পদক্ষেপ। আমি ছাত্র জীবনে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলাম বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে।  তার আর্দশ ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অনুসরণই আমার রাজনৈতিক পরিচয়।

তিনি আরো বলেন, কখনই কোন প্ররোচনায় লোভে বশবতী হয়ে নৌকার বিপক্ষে যাইনি। আমার আর্দশের বিরুদ্ধে কোন সমঝোতা করিনি, করবোও না। এবারও তার ব্যতিক্রম হবে না। সব সময় নৌকার সর্মথনে ছিলাম,  আজীবন থাকবো। বিগত নির্বাচনগুলোতে আমার নৌকার প্রতি আমার আনুগত্যের প্রমাণ পেয়েছেন। কিন্তু গত ১৭ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র প্র্যাহারের শেষ দিন। কিছু অনাকাঙ্খিত জটিলতার কারনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারিনি। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে বলে আসছি, নৌকার মনোনয়ন যিনি পাবেন নৌকার স্বার্থে অবশ্যই তার পক্ষে থাকবো।  আমি নৌকার পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে এ মুহুর্ত থেকে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিচ্ছি।

আগামী সংসদ নির্বাচনে নৌকা ও লাঙ্গল প্রতীকসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। গতকাল সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে আজ মঙ্গলবার থেকে সকল প্রার্থী সভা সমাবেশ ও প্রচার প্রচারণায় নেমে পড়বেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD