বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা আদায়ে সহযোগিতা করায় করোনা যোদ্ধা সানাউল্লাহের নামে অপ-প্রচারের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রবাসীর কাছ থেকে  পাওনা টাকা আদায়ের সহযোগিতা করায় সানাউল্লাহ নামের এক করোনা যোদ্ধার বিরুদ্ধে অপ প্রচারের অভিযোগ তুলেছেন। বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় তার নামে স্থানীয় কয়েকটি  পত্রিকায় চাঁদা না পেয়ে রাস্তা কেটে নেওয়ার অভিযোগ তুলে অপ-প্রচার করা হয়।
 মঙ্গলবার বিকেলে উপজেলার  উদ্ভবগঞ্জ এলাকায় সামাজিক সংগঠন ষোলোআনা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে তিনি এ অপ-প্রচারের বিষয়টি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসীর পাওনাদার ঠিকাদার হাবিবুর রহমান, নাট্য ব্যক্তিত্ব জসিমউদদীন, মো. সোহাগ, রহমত আলী, কবির হোসেন,  ইউসুফ মিয়, আমানউল্লাহ, মো. জিলানী,  মো. দেলোয়ার প্রমুখ।
সংবাদ সম্মেলনে করোনা যোদ্ধা সানাউল্লাহ বেপারী বলেন, তিনি ২০১০ সাল থেকে সামাজিকভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তিনি টিম গঠন করে ঘরবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, চিকিৎসা ও করোনায় মৃত ব্যক্তিদের দাফনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এসব কাজের পৃষ্ঠপোষক ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
সম্প্রতি বৈদ্যোরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান ওই একটি দৃষ্টি নন্দন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়ির ঠিকাদারকে কাজে ভুল হয়েছে এমন অজুহাতে প্রবাসী ঠিকাদারের চুক্তিবদ্ধ কাজ থেকে বের করে দিয়ে তার কাজের ১০ লাখ টাকা পরিশোধে তালবাহানা শুরু করেন। গত দুই বছর ধরে এ টাকা পরিশোধ গড়িমসি করতে থাকে। গত সপ্তাহে ঠিকাদার পাওনা টাকার জন্য প্রবাসী হাবিবুর রহমানসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।  এ কাজে সহযোগিতা করেন করোনা যোদ্ধা সানাউল্লাহ বেপারী। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বোন শাহিনা বেগম তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন ও হুমকি দেন। এ ঘটনায় সানাউল্লাহ বেপারী সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়রীর পুলিশ তদন্ত করার ভয়ে তার বিরুদ্ধে চাঁদার দাবিতে রাস্তা কাটার অভিযোগ তুলে অপ- প্রচার করা হয়।
সংবাদ সম্মেলনে সানাউল্লাহ বেপারী আরো বলেন, হাবিবুর রহমান প্রবাসে থেকে হুন্ডির ব্যবসা করে সরকারি কর ফাঁকি দিয়ে আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তিনি বাড়ি নির্মাণ করতে গিয়ে রাজ মিস্ত্রী ঠিকাদার, টাইলস ও রড সিমেন্টের পাওনা টাকা দিতে চায় না। পাওনা টাকা চাইতে গেলে চাঁদাবাজি মামলার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত প্রবাসী হাবিবুর রহমান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার বোন সাহিনা বেগম বলেন, সানাউল্লাহর অভিযোগ সত্য নয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD