নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুরে অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভিজিএফ চাউল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
, এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মফিজুর রহমান সুমন, ইউপি সদস্য সেলিম রেজা, মোশারফ হোসেন, রুনা আক্তার , জাকিয়া সুলতানা, নাসিমা আক্তার পলি, ট্যাগ অফিসারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত দিন