শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃতের নাম হাবিবুর রহমান হাবু (৪২)। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত সোমবার রাতে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবু সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব-১১ জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। প্রতিদিনের মত সে গত ২২ ফেব্রæয়ারি দুপুর ১ টার সময়ে জামপুরের পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে উক্ত আসামি হাবিবুর রহমান হাবু ভিকটিমকে কৌশলে ডেকে তার বসত ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানান তাহলে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখন ভুক্তভোগীর মা রুমি আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।
সোনারগাঁও থানার ওসি মো, আব্দুল বারী সোনারগাঁও নিউজকে জানান, র‌্যাব সদস্যরা ধর্ষন মামলায় এক আসামীকে থানায় দিয়ে যায়। ওই আসামীকে মঙ্গলবার নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD