রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জমি দেখতে এসে অপহরণের শিকার এক ব্যবসায়ী, অবশেষে মুক্তিপনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় জমি দেখতে এসে অপহরণের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ওই ব্যবসায়ী অপহরণের শিকার হন। এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ৩৭ হাজার টাকায় মুক্তিপন আদায় করে। বিকাশের মাধ্যমে মুক্তিপন পেয়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পরদিন ওই ব্যবসায়ী বাদি হয়ে ওইদিন ১২জনকে আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে ওই ব্যবসায়ী। তবে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন নামে এক অপহরণকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে কনফেকশনারী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জমি ক্রয় করার জন্য জমি দেখতে আসেন। এসময় উত্তর ষোলপাড়া গ্রামের নুরুল ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন, আবুল হোসেন, সোহেল, রবি, নিরব, কামালসহ ১২-১৫জনের একটি দল জাহাঙ্গীর আলমের মাথায় ও চোখে গামছা পেচিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তার গোপনাঙ্গে লাথি দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে তার জ্ঞান ফিরে আসলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না পাঠালে তাকে হত্যা করে লাশ গুম করা হুমকি দেয়। পরে ওই ব্যবসায়ীর আত্মীয় স্বজন স্থানীয় দুটি বিকাশের দোকানের নাম্বারে এক লাখ এক হাজার টাকা মুক্তিপন দেয়া হয়। এছাড়াও তার সঙ্গে থাকা ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। টাকা পাওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে মেঘনা ব্রীজ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।

অপহৃত ব্যবসায়ী মো.জাহাঙ্গীর আলম জানান, তিনি একজন কনফেকশনারী ব্যবসায়ী। সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় জমি দেখতে এসে তিনি অপহরণের শিকার হন। তার পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়।  পরে এক লাখ ৩৭ হাজার টাকায় সে মুক্ত হন। অপহৃতরা তাকে মারধর করে। সোনারগাঁও থানায় ১২ জনের নামে অভিযোগ দিলেও পুলিশ এখনো মামলা নেয়নি। এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশ  ওই এলাকায় অভিযান চালায়। এসময় কামাল হোসেন নামে এক অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা হয়।

অভিযুক্ত নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকদিন পর পর এখানে নারী নিয়ে আসে ওই লোক। এলাকার কয়েকজন তাকে নারীসহ ধরে কয়েকটি চর থাপ্পড় দিয়েছে। টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামউজ্জামান বলেন, দু’দফায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। সেখানে নারী ঘটিত ঘটনায় ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। যারা ওই ব্যবসায়ীকে আটক করেছে তারা তার পরিবারের কাছ থেকে বিকাশে টাকা নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাদি মামলা করতে না চাইলে কিভাবে মামলা রুজু হবে?

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিকবার তদন্ত করেছে। কামাল হোসেন নামে এক অপহরণকারী আটক করা হয় বাকী অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD