শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

প্রার্থিতা ফিরে পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার আপিল শুনানির নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি অধ্যাপক মো. রেজাউল করিমের হলফনামায় ত্রুটির কারনে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে এডভোকেট জাকির ও এডভোকেট রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের আপিল মঞ্জুর করেছে। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তিনি সবার দোয়া কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD