রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও  র‍্যালি সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি রাসেল আহমেদ গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলার আয়োজন  সোনারগাঁওয়ে  জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পাম্পগুলোতে গ্যাস সংকট, চরম ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রী সোনারগাঁওয়ে কারুশিল্পী জরিপের  বিশেষ ওরিয়েন্টশন অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ ​

বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই সাবেক পরিচালক মোহাম্মদ বজলুর রহমান সিআইপি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সম্ভুরায় ইউনিয়নের হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুল
এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক এ এডহক কমিটি অনুমোদন দেন।
অনুমোদন পত্রে উল্লেখ রয়েছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী হোসেনপুর সম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন হাই স্কুল ( হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুল ) -এর এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।
মোহাম্মদ বজলুর রহমান সম্ভুপুরা জনকল্যাণ সমিতির সভাপতি ও ব্যবসায়ী নেতা। তিনি এর আগেও এ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি
দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই সাবেক সফল পরিচালক ছিলেন।
মোহাম্মদ বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুল এর এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায়
সম্ভুপুরা জনকল্যাণ সমিতিসহ সোনারগাঁওয়ে বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD