বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

বারদীতে লায়ন মাহবুবুর রহমান বাবুলের উদ্যাগে  প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে উপজেলার বারদীতে আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে বারদীর শান্তির বাজার আওয়ামী লীগের অফিসে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুলের উদ্যাগে এ সভা অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল, বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল ইবু , জাহাঙ্গীর সরকার, আব্দুল করিম,  হাজী সিরাজ , হাজী আব্দুল হাই, লিটন, বারদী ইউপি সদস্য ইসমাইল, বারদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জামান মিয়া, বারদী ইউনিয়ন ছাএলীগ নেতা জুয়েল রাজ, তাইজুল প্রধান, আব্দুর রহিম প্রমুখ। এসময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান  বাবুল বলেন, কাঁচপুরে শান্তি সমাবেশ কে সফল করতে বারদী ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত আছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সময় সকলে ঐকবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব ও জামায়েত বিএনপির যেকোনো নৈরাজ্য রুখতে আমরা সব রাজপথে আছি এবং থাকব।
তিনি বলেন প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন সোনারগাঁওয়ে যেন নৌকা মনোনয়ন দেওয়া হয় যাকে নৌকা দেওয়া হবে সে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD