বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বারদী ইউনিয়নের  আহত যুবদল নেতাকে দেখতে গেলেন আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদল নেতা শাহাদাত হোসেন এর উপর হামলার ঘটনায় শারীরিক খোঁজ খবর নিতে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
আহত শাহাদাত হোসেনকে  ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ থেকে আসার পথে একা পেয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন দুবৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করা তার ও  পায়ের রগ কেটে যায়।  আগামি ৯ জানুয়ারি ঢাকা পঙ্গু হাসপাতালে  অস্ত্রপ্রচার করার কথা রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে  শাহাদাত এর অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানায়।
বৃহস্পতিবার বিকেলে দেখতে এসে আজহারুল ইসলাম মান্নান  শাহাদাত এর চিকিৎসার সকল খরচ বহন করেন ও তার শাহাদাত এর পরিবারকে নগদ অর্থ প্রধান করেন।
 আজহারুল ইসলাম মান্নান বলেন এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং তার সুস্থতার জন্য দোয়া পড়ানাে হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন ভূইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক , মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ, সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা করিম মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম, তোফাজ্জল,  সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মতিন  বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিব হাসান, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ডাঃ সানোয়ার, বারদী ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিল্লাল মুন্সি, জামাল হোসেন, ফরিদ, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিন, হালিম, রফিক, খাদেম, তৈয়ব, ফজর আলী, বদন, সালাম, ইব্রাহিম বারদী ইউনিয়ন যুবদল নেতা জাইদুল, কাশেম, শফিকুল, মজিবুল্লা,কামাল সহবিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD