শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ — এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলছেন আগামী ২৮ তারিখ সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কেউ যদি মনে করেন ভোটের দিন সিল মারবেন কেন্দ্র দখল করে সাধারণ মানুষের ভোটাধিকার হরন ঐ চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন নারায়ণগঞ্জের সন্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সোনারগাঁয়ের প্রশাসন তা করতে দিবে না তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এক উদাহরণ সৃষ্টি করবে আপনারা মা-বাবা – ভাই বোনেরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে আসবেন ।

লিয়াকত হোসেন খোকা মঙ্গলবার সোনারগাঁওয়ের জামপু ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদের সমর্থনে মদনপুরের সাইরা গার্ডেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী দিয়েছি তারা তিনজন সমাজের গ্রহণযোগ্য ভালো এবং সৎ লোক তাদের আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন কারণ ভোট আপনার পবিত্র আমানত এই পবিত্র ভোট একজন ভালো মানুষ কে দিয়ে আমার উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করবে আগামী ২৮ তারিখ আপনারা আশরাফুল ভূইয়া মাকসুদ কে লাঙ্গল মার্কায় ভোট দিবেন ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,সোনারগা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, জাতীয় পার্টির প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদ, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য সচিব ও কাউন্সিলর আফজাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, আবু তালেব চৌধুরী জিসান, হাজী শ্যামল শিকদার, জাতীয় যুবসংহতি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক বাবু রিপন ভাওয়াল,সদস্য সচিব ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আলী জাহান মেম্বার, সহ নেতৃবৃন্দ ।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD