রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

ঢাকায় পন্য কিনতে গিয়ে নিখোঁজ সোনারগাঁওয়ের ব্যবসায়ী

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ইলেকট্রনিকস পন্য কিনার জন্য বাসা থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্য বের নিখোঁজ হয়েছেন সোনারগাঁওয়ের আমিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। সোমবার সকালে তিনি বাসা থেকে বের হন। দুইদিন ধরে নিখোঁজ ব্যবসায়ীর ব্যাক্তিগত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। নিখোঁজ আমিরুল ইসলাম সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি গ্রামের শাহজাহান বেপারির ছেলে। এঘটনায় মঙ্গলবার সকালে তার ভাই জাকারিয়া সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, গত সোমবারে সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান দড়িকান্দি এলাকায় আলিফ স্টোর এন্ড ইলেকট্রনিকসে জন্য পন্য কিনতে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে সকালে বের হন। সারাদিন পেরিয়ে রাত হয়ে গেলেও আমিরুল ইসলাম বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়। তার পরিবার আত্মীয় স্বজনের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থানে খোঁজার পর সন্ধান না পাওয়ায় গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD