শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে।  জমির নামজারিতে ভুল হওয়ার কারণ জানতে চাওয়ায় গত মঙ্গলবার ইমরান হোসেন (৩৪) নামে এক সেবা গ্রহীতাকে মারধর করা হয়।
এঘটনায় ভূক্তভোগী বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
মারধরের এমন একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার ভাতিজা একই কার্যালয়ের কম্পিউটার অপারেটক যুবায়ের হোসেনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুবায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতা ইমরান হোসেনের ওপর হামলা চালায়। পরে ওই কার্যালয়ে অন্যান্য কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তোজিত হয়ে সেবাগ্রহীতাকে বের করে দেন।
জানা যায়, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অর্থ লেনদেনের মাধ্যমে জমি নামজারী,ভূমি উন্নয়ন কর, হাট বাজারের ভিটি ব্যবস্থাপনাসহ সম্পন্ন করে থাকেন। টাকা ছাড়া কোন কাজ হয় না বলে জানিয়েছেন সেবা গ্রহিতারা।
চাচা উপ-সহকারী ভূমি কর্মকর্তা হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একছত্র আধিপত্য বিস্তার করার জন্য নিয়ম বহির্ভূতভাবে ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হয়রানীর শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়। চাচার আর্থিক লেনদেনগুলো ভাতিজার মাধ্যমে সম্পন্ন করা হয়।
ভূক্তভোগী ইমরান হোসেন জানান, ১০ আগে তারা তাদের জমির নামজারির জন্য আবেদন করেন। সেই আবেদনে তারা ভূমি মালিকদের আলাদা ঠিকানা ব্যবহার করে আবেদন করেন। কিন্তু কম্পিউটার অপারেটর জুবায়ের হোসেন টাইপে নাম ঠিকানা ভুল করেন। ভুলের বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ে গেলে কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের তার ওপর হামলা করে।
অভিযুক্ত মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মোবাইলে সেবা গ্রহিতা ভিডিও ধারণ করতে বাধা দিতে গিয়ে এমন হয়েছে। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
সোনারগাঁও থানার  ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ভূমি কার্যালয়ে একটি ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত  শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁও সার্কেল) মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি জেনেছি। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD