রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে প্রকৌশলীকে মারধর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে আরিফুল হক নামের এক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে মারধর ও প্রকল্পের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
জামপুর ইউনিয়নের পেরাব উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্বিতীয় ও তৃতীয়তলার ছাদ ঢালাই চলাকালীন সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আরিফুল হককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় আহত প্রকৌশলী বাদি হয়ে মামলা করেছেন।
জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের আওতায় পেরাব উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রায় তিন মাস ধরে কাজ চলছে । শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পে ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই কাজের গুনগত মান সংরক্ষণ ও তদারকির কাজ করছিল উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক। ঢালাই কাজ প্রায় শেষের দিকে বিকেল ৫টার দিকে পেরাব গ্রামের জহিরুল মোল্লার ছেলে রিয়েল মোল্লা এবং আমবাগ গ্রামের বাদল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান স্কুল এলাকায় ঢুকে কাজ বন্ধ করে দেন। এসময় তারা প্রকৌশলীকে আরিফুল হকে মারধর করে। স্কুল ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য ও শিক্ষকরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে তারা প্রকৌশলীকে রক্ষা করতে পারেবনি। পরে প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের সহায়তায় আরিফুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পেরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, স্কুলের ছাদ ঢালাই চলাকালীন দুজন স্থানীয় উশৃংখল ও মাদকসেবীরা কাজে বাধা প্রদান করে।ইঞ্জিনিয়ারকে মারধর করে এবং আমাকেও অকথ্য ভাষায় গালাগাল করে। কাজের অসঙ্গতির কথা বলে তারা চাঁদার দাবি করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা আগে থেকেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান ট্রেডার্সের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার প্রকৌশলীর ওপর হামলা করে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD