বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ও তৈলবাহী ট্যাংকারে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ও তৈলবাহী ট্যাংকারে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সোনারগাঁওয়ের  মেঘনা নদীর রাম প্রসাদের চর এলাকায় ফ্রেশ ফ্যাক্টরীর সংলগ্ন এলাকায় এ ডাকাতি সংগঠিত হয়।  ডাকাতদল যাত্রীবাহি ট্রলারের থাকা নববধূর স্বর্নালংকার বরযাত্রীদের নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা আরেকটি তৈলের ট্যাংকারে ডাকাতি করে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

তৈল ট্যাংকারের মালিক সাহাবুদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বৈদ্যেরবাজার বাজার এলাকার থেকে একটি বরযাত্রীর ট্রালার রামপ্রসাদেরচর যাচ্ছিল। এসময় ১০/১২ জনের একটি ডাকাতদল ট্রলারে করে বরযাত্রীর ট্রলারে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীর ট্রলারে থাকা নব বধূর স্বর্ণালংকার বরযাত্রীর লোকদের নগদ টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাকাতরা নিউ আকমল নামের একটি তৈলের ট্যাংকারে হানা দিয়ে ট্যাংকারের ক্যাশিয়ার মাজহারুল ইসলাম পিস্তল দিয়ে মাথায় আঘাত করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ জানান, বিষয়টি শুনেছি, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD