বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের লাইনম্যান দাইয়ানসহ ৭জনের নাম উল্লেখসহ আরো ৫জনকে অজ্ঞাত প্রধান আসামী করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় চর নোয়াগাঁও এলাকায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে জামপুর ইউনিয়নের মাঝের চর বাস স্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিক্সায় উঠেন। দীর্ঘ সময় কোন যাত্রী না উঠার কারনে তিনি অটোরিক্সা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এসময় অটোরিক্সা থেকে নেমে যাওয়ার সময় অটোরিক্সার লাইনম্যান জাকির হোসেন ও অটো চালকের সাথে তর্ক বিতর্ক ও ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির ও দাইয়ানের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় জাকির ও দাইয়ানের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা তাকে কিল ঘুষি দিয়ে মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সোনারগাঁও থানার ওসি এম এম কামরুজ্জামান সোনারগাঁও নিউজকে বলেন, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শা

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD