বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে জখম,  নগদ টাকা ও মোবাইল ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী  ইউনিয়নের পাঁচবাগ নয়াপাড়া  এলাকায় মোঃ সবে মেরাজ  নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে  আহত করেছে প্রতিপক্ষের লোকজন।  সোমবার সন্ধ্যায় বারদী ইউনিয়নের ভটেরপাড়া করিম মিয়ার বালুর মাঠের রাস্তা থেকে ধাওয়া করে ঋষিপাড়া মন্দিরে পাশে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।  এসময় তার ব্যবহৃত ভিভো মোবাইল সেট ও নগদ ৫ হাজার ৩শ’  টাকা ছিনিয়ে নেয়।
আহত ওই যুবককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের বাবা আঃ রব  বাদি হয়ে মঙ্গলবার  সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদী  ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাঁচবাগ ভটের পাড়া  গ্রামের আঃ রব মিয়ার ছেলে মোঃ সবে মেরাজ সোমবার সন্ধ্যায় বারদী চৌধুরী পাড়া এলাকায় একটি  বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন।  পথে আগে থেকে ওৎ পেতে থাকা মতিনের ছেলে শাহিন,জব্বারের ছেলে মেহেদী,গহনের ছেলে দেলোয়ার  হোসেন, আলম, তোতা মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও  রমিজউদ্দীনের ছেলে দেলোয়ারসহ আরো ৭/৮ জন তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় আহতের বাবা আঃ রব বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শাহিনের  সঙ্গে  যোগাযোগ করার জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি কথা বলতে ইচ্ছা প্রকাশ করে নাই।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD