বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারী ও দুইজন পুরুষসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের  স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চানপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এরমধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনের নামে রুপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD