রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।  শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে একজনকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত ওই ব্যাক্তিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় গত শুক্রবার রাত ১টার দিকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল ওই এলাকার নুরুল হকের বাড়ির প্রধান  ফটকের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় গিয়ে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ করে ৬ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পাশ্ববর্তী ইসলাম মুন্সির বাড়িতে দেড় টার দিকে বাড়িতে দরজা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে বাড়ির মালিক গৃহকর্তা ইসলাম মুন্সীকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। এসময় তার স্ত্রী আছিয়া বেগমকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে  ডাকাতরা আসবাবপত্র তছনছ করতে থাকলে ইসলাম মুন্সীর ছেলে একরামুল ইসলাম কৌশলে বের হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত ইসলাম মুন্সির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার ছেলে এমদাদুল হক।  ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম সোনারগাঁও নিউজকে জানান, ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD