বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

গৃহবধুর রহস্যজনক মৃত্যু,  পরিবারের অভিযোগ হত্যা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী  ধনপুর এলাকার জিয়াসমিন আক্তার নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার ভোরে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধু নিখোঁজ হয়। নিখোঁজের পর সোমবার রাতে ওই গৃহবধুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধান মেলে।

এর আগে এ ঘটনায় সোমবার সকালে নিহতের ভাই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই আবু তাহের দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাই আবু তাহের সোনারগাঁও নিউজকে জানান, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর এলাকার  আমানউল্লাহর ছেলে মিজানুর রহমানের সাথে গাবতলী মাছি নগর গ্রামের জজ মিয়ার মেয়ে জিয়াসমিনের সাথে  ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৫ বছর বয়সী সাফ্ ানামের একটি কন্যা সন্তান রয়েছে। গত রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে জিয়াসমিন নিখোঁজ হয়। নিখোঁজের পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধান পাওয়া যায়।

তিনি আরো জানান, তার বোনকে হত্যা করে স্বামী মিজানুর রহমান আত্মগোপনে চলে যায়। হত্যার পর তার বোনের বোরকার পকেটে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি রেখে দেয় তার স্বামী। ওই জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরেই তার লাশের সন্ধান পাওয়া যায়। হত্যাকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তিনি।

সোনারগাঁও  থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার সোনারগাঁও নিউজকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুর লাশের সন্ধান পাওয়া য়ায়। এখনো অফিসিয়ালি কোন কাগজপত্র আমরা পাইনি। শুনেছি বন্দর উপজেলা ইস্পাহানী এলাকায় ওই গৃহবধু বিষপান করে। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের হত্যার অভিযোগ থাকলে মামলা গ্রহন করে তদন্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD