বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ

লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে প্রকাশিত জনপ্রিয় লিটল ম্যাগাজিন কিনতু এর প্রকাশনার এক যুগ হলো। এ বছরের জুলাই মাসে এর এক যুগ পূর্ন হয়েছে। গত ২০১৪ সালের জুলাই মাসে কিনতু’র যাত্রা শুরু করে প্রথম সংখ্যা বের হয়। এক যুগ পূর্তীতে কিনতুর বিশেষ আয়োজন ‘বর্ষা সংখ্যা’ প্রকাশ হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার কিনতুর বর্ষা সংখ্যা প্রকাশ প্রায়।

সোনারগাঁওয়ের লেখক ও সাংবাদিক হাসান মাহমুদ রিপন এর সম্পাদনায় কিনতু এক যুগ ধরে সুনামের সাথে প্রকাশ হচ্ছে। প্রতিটি সংখ্যাই যেন বিশেষ বিশেষ আয়োজন ছিল। কিনতু’র বর্ষা সংখ্যায় লিখেছেন সোনারগাঁওয়ে গুণীজন খ্যাতিমান, প্রবীন তরুণ লেখক, কবি, সাংবাদিকরা। লিখেছেন কাব্য গল্প, ছড়া কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ। এবারের বর্ষা সংখ্যাটি কিনতু’র ২৫ তম সংখ্যা।

কবি রহমান মজিব বলেন, কিনতু দেখতে দেখতে এক যুগ হয়ে গেল। কিনতুর জন্য অনেক শুভ কামনা। কবি সাহিত্যিতদের পদচারনায় প্রতিটি কিনতু সমৃদ্ধ হয়ে উঠে। বরাবরের মতোই কিনতু লিটল ম্যাগাজিন সাহিত্য-সংস্কৃতি নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতার মানসিক চাহিদা পূরন করছে এবং আগামীর দিনগুলোতে করবে-এই প্রত্যাশা করি। কিনতু’এর এ চলামান প্রকাশের ধারা অব্যাহত থেকে জাতীয় ও আর্ন্তজাতিক সাহিত্যাঙ্গনে ভূমিকা রাখবে।

কিনতু’র সম্পাদক লেখক ও সাংবাদিক হাসান মাহমুদ রিপন জানান, সোনারগাঁওয়ে কবি সাহিত্যিকদের সহযোগিতা ও অনুপ্রেরণায় কিনতু এ অগ্রযাত্রা। সাহিত্যের ইতিহাসের ক্রমবর্ধমান ধারায় ‘লিটল ম্যাগাজিনে’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গত ২০১৪ সাল থেকে এ কিনতু প্রকাশ করে আসছি। লিটল ম্যাগাজিনকে সাধারণত সাহিত্যের এমন একটি মাধ্যম হিসেবে ধরা হয় যেখানে ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও অকুতোভয় মতামতের ছোঁয়া পাওয়া যায়। আমি চেষ্টা করছি কিনতুর মাধ্যমে এ ধরনের কিছু কাজ করার। জানি না কতটুকু করতে পারছি। তবে এটা বলবো সোনারগাঁওয়ে প্রতিটি লেখক সাংবাদিক এবং বিজ্ঞাপনদাতারা কিনতুর অনুপ্রেরণা। কিনতুর জন্য সকলের দোয়া কামনা করছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD