রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জামপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের উটমা এলাকার জোরপূর্বক জমি দখলের অভিযোগে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী মো. নজরুল ইসলাম রোববার সকালে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন। এছাড়াও তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়।

সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরী থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা মৌজায় ২০২০ সালে আবুল কাশেমের কাছ থেকে ১২.৪৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফলদ গাছ রোপন করে ওই জমি ভোগ দখল করেন। এছাড়াও টিনের বেড়া দিয়ে জমি দখল করে নেয়।
সম্প্রতি ওটমা এলাকায় লিপন চৌধুরীর নেতৃত্বে ১০-১৫জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দখলকারীরা ভূক্তভোগী মো. নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়।

অভিযুক্ত লিপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি দখলের সঙ্গে আমি জড়িত না। উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি স্কুলের প্রয়োজনে স্কুল বুঝে নিচ্ছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD