নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এ বুকলেট বিতরণ করেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম কাজল, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, ,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুইয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন, আমজাদ হোসেন আপন,মোহাম্মদ আনোয়ারুল,আহমদ আলী, নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম,বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব,মাহবুব হোসেন লিমান,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সরকার, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল, সাকিব প্রমুখ
আপনার মতামত দিন