রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

সোনারগাঁওয়ে অটোরিকশা চালক হত্যাকান্ডে জড়িত দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ব্যাটারী চালিত অটো রিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার দুপুরে র‌্যাব-১১ উপ-পরিচালক একেএম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে মিজমিজি ও আড়াইহাজারের কাদিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বায়েরচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মঞ্জুর হোসেন মঞ্জু (৪০) এবং কাদিরদিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রমজান আলী (২২)।

র‌্যাব জানায়, গত ৬ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিক্সা চালক নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর তার মা ছেমনা খাতুন গত ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ সাধারণ ডায়েরীর সূত্র ধরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করেন।

গত ১৩ ফেব্রæয়ারি সোমবার দুপুরে সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মনছুরের স্বজনরা তার মরদেহ বলে সনাক্ত করেন। এ ঘটনায় ওইদিন সোনারগাঁও থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় র‌্যাব-১১ এর একটি দল গত মঙ্গলবার রাতে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামিদের সনাক্ত করে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে মূল পরিকল্পনা ও হত্যাকারী মঞ্জুর হোসেন মঞ্জুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মঞ্জুরের দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের কাদিরদিয়া এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ রমজান আলী নামের একজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং আল মনছুরের ব্যাটারীচালিত রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে গ্রেফতারকৃত আসামি মঞ্জুর ও তার সহযোগীরা হত্যাকান্ডটি ঘটায়। হত্যার সঙ্গে জড়িত আসামিরা ও ভিকটিম একই এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ঘটনার দিন হত্যার সঙ্গে জড়িত আসামিরা আল মনসুরকে হত্যার আগে তার ব্যাটারীচালিত রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে সোনারগাঁওয়ে নিয়ে যায়। পরে গভীর রাতে মনসুরকে নির্জন এলাকায় নিয়ে সুযোগ বুঝে পারস্পারিক সহযোগীতায় হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী ডোবায় বস্তাবন্দি করে ফেলে যায়। পরবর্তীতে ৭ ফেব্রæয়ারি আল মনসুরের ছিনতাইকৃত ব্যাটারীচালিত রিক্সাটি আসামি রমজানের নিকট হস্তান্তর করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, এখনো কাউকে থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD