রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে মহাসড়কে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট ন নিউজ :

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে আবারো প্রবাসী বহন করা গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।  বুধবার ভোরে মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে প্রবাসীর গাড়িতে ডাকাতি করে। ডাকাতদল প্রবাসীর গ্রীন কার্ড, ইউএস ডলার,ইউরো, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত ১৬আগষ্ট রাতে একই স্থানে মালয়েশিয়া প্রবাসী মামুন মিয়ার গাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
ইতালি প্রবাসীর চাচাতো ভাই জুয়েল মিয়া জানান,নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে ইটালী প্রবাসী গ্রীন কার্ডধারী রবিউল ইসলাম দীর্ঘ ৭বছর পর দেশে ফেরেন। গত মঙ্গলবার গভীর রাত আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। বিমানবন্দর থেকে তাকে প্রাইভেটকার যোগে তারা নিতে আসেন। সঙ্গে জুয়েল ছাড়াও নেয়ামত উল্লাহ ও একই গ্রামের প্রাইভেটকার চালক মিজানসহ ৪জন ছিলেন। বিমান বন্দর থেকে রওনা হয়ে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ডাকাতদল একটি ট্রাক দিয়ে তাদের গাড়ি গতিরোধ করে। এসময় দেশী ধারালো অস্ত্রে জিম্মি করে ৯শ’ ইউএস ডলার, সাড়ে ৩শ’ ইউরো, একটি আই ফোনসহ ৮টি মোবাইল সেট, মালামালসহ একটি লাগেজ,  গ্রীনকার্ড, ব্যাংক কার্ড, বাংলাদেশী নগদ টাকাসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সোনারগাঁ থানায় গিয়ে কোন প্রকার সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেন।
ইতালি প্রবাসী রবিউল ইসলামের অভিযোগ, ডাকাতির হওয়ার পর পর স্থানীয়দের সহযোগিতায় থানায় যাই। পরে ডিউটি অফিসার এসআই আল ইসলামের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। ওই সময় তাকে ফোন দেওয়ার হলে তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নিয়ে পরে যোগযোগ করতে বলেছেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম বলেন, মহাসড়কে রাতে টহলে ছিলাম। ডাকাতরা দু’তিন মিনিটে ডাকাতি করে চলে যায়। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারী বলেন, আগের তুলনায় ডাকাতি কমেছে। তবে এখনো সব অফিসার থানায় যোগদান করেনি। জনবল কম থাকায় অনেক কিছু সম্ভব হচ্ছে না। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD